দুর্গোৎসবের প্রাক্কালে লীলাগড় চা বাগানে স্বাস্থ্য শিবির ও বস্ত্র বিতরণ

বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ অক্টোবর || শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে সাব্রুমের রানীরবাজার এলাকার লীলাগড় চা বাগানে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করল আগরতলা সেন্ট্রাল রোটারি ক্লাব। শনিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে চা বাগানের শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ প্রদানের ব্যবস্থা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে চা বাগানের প্রায় ২৫০ জন শ্রমিকের মধ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। দুর্গোৎসবের আনন্দ শ্রমিক পরিবারগুলির মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএস-এর দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি সুনীল চন্দ্র দেবনাথ, লীলাগড় চা বাগানের ম্যানেজার জীবন রায় এবং আগরতলা সেন্ট্রাল রোটারি ক্লাবের পক্ষ থেকে চিকিৎসক প্রশান্ত।
এদিনের কর্মসূচি ঘিরে চা শ্রমিকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সুনীল চন্দ্র দেবনাথ ও রোটারি ক্লাবের পক্ষ থেকে চিকিৎসক প্রশান্ত এই ধরনের সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
দুর্গোৎসবের প্রাক্কালে স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ প্রদান ও বস্ত্র বিতরণের এই উদ্যোগ চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রীতির বার্তা বহন করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*