পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ২৯ অক্টোবর ।। বৃহস্পতিবার সাতসকালে তেলিয়ামুড়ার দক্ষিন পুলিনপুর এলাকাতে উদ্ধার হল একটি বাজপাখি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবীন্দ্র সংঘ ক্লাব সংলগ্ন বৈদ্যুতিক তারের সাথে আচমকা বাজপাখিটি শর্ট সার্কিটে লিপ্ত হয়ে আহত হয়ে মাটিতে পড়ে। এলাকাবাসী আহত পাখিটিকে উদ্ধার করে ক্লাব প্রাঙ্গনে নিয়ে আসে। বাজপাখিটির ডানায় আঘাত লাগে। বাজপাখি উদ্ধারের ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ছোট বড় সকলেই এক নজরে পাখিটিকে দেখার জন্য ভীড় জমিয়েছে। আহত বাজপাখিটিকে বনকর্মীদের হাতে তুলে দেয়ার দাবী তুলে এলাকাবাসী।
