আগরতলা, ০৬ অক্টোবর।। সোমবার পর্যন্ত প্রতিমা বিসর্জন হয়েছে রাজ্যে। শহরের দশমীঘাটে হয়েছে চিন্ময়ীর মূর্তি বিসর্জন। আপনছন্দে বয়ে চলা সময় মনে হচ্ছে বড্ড বেশী তাড়াতাড়ি চলে গেছে। আনন্দের মধ্য দিয়েই নেচে, গেয়ে ভক্তের দল মাকে নিয়ে যায় দশমীঘাটে। সোমবার আগরতলার বিগ বাজেটের পূজো গুলির বিসর্জন হয়েছে। চিন্ময়ী মায়ের আবার আগমন হবে একবছর বাদে – আবার নব আনন্দে জেগে উঠবে মানুষ।
