জাপান, ০৯ অক্টোবর ।। ভারতের পূর্ব উপকূলে ধেয়ে আসছে ‘হুদহুদ’। অন্যদিকে আরও শক্তিশালী হচ্ছে সুপার টাইফুন ‘ভঙফঙ’ জাপানের সমুদ্রতীরবর্তী উপকূলে। মার্কিন মেলিটারির জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (JTWC) তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩৬ ঘন্টার মধ্যে ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে ‘ভঙফঙ’ ধেয়ে আসবে। ঘন্টা ১৬৫ থেকে ১৫০ কিলোমিটার গতি স্থায়ী থাকতে পরে। জাপান সরকার সতর্কবার্তা জারি করেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, যদি ‘ভঙফঙ’ স্থায়ী থাকে, তাহলে জাপান সুনামির মতো আরও একবার আকাশছোঁয়া জলোচ্ছ্বাস দেখবে।
সৌজন্যে জি নিউজ।
Super Typhoon Vongfong as seen from the VIIRS instrument aboard a NASA satellite. Image: NASA/NOAA/CIRA/RAMMB via Dan Lindsey
