নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন ।। বিশ্ববীনার দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল বৃহস্পতিবার। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে দু’দিন ব্যাপী কবি প্রনাম ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন লোকসভার সাংসদ জীতেন্দ্র চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্যকে বিশ্ববীনার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রবীন্দ্র সঙ্গীত সংস্থা রক্তকরবীর উপদেষ্টা আবুল মোমেন, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শীলা মোমেন, বিশিষ্ট বাচিক শিল্পী রাশেদ হাসান এবং বিশ্ববীনার অধ্যক্ষা রীতা চক্রবর্তী।
