নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ আগষ্ট ।। ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের ১৩ সীমনা তমাকারী (ST) নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য বুধবার তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে মহকুমা শাসক তথা সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচনের রিটার্নিং অফিসারের হাতে INPT প্রার্থী নির্মল দেববর্মা, বিজেপি প্রার্থী হীরামনি দেববর্মা এবং নির্দল প্রার্থী সোনাচরণ দেববর্মা মনোনয়নপত্র জমা দেন। ৪ তারিখ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ৫ই আগষ্ট মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার টিটিপি দলের প্রার্থী অনন্ত উরাং ও ২৭শে জুলাই IPFT প্রার্থী মঙ্গল দেববর্মা মনোনয়নপত্র জমা করেন।
