

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর ।। আগামী ১৯ নভেম্বর, ২০১৬ ৪-বরজলা ও ২৫-খোয়াই বিধানসভা আসনে উপনির্বাচন। সোমবার নির্বাচন কমিশন এই ঘোষনা করেন। ঠিক তারপরেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করেন। সোমবার সাংবাদিক সন্মেলন করে বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান, ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চন্দ্র দাস এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ দাস। প্রার্থী তালিকা ঘোষনার পর ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চন্দ্র দাস দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়েন। পাশাপাশি খোয়াই শহরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পরল খোয়াই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ দাস।
