এক ঝলকে দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য

md note-jpg100 note-jpg500জাতীয় ডেস্ক ।। এক ঝলকে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের মূল বক্তব্য:
• আজ থেকে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বন্ধ।
• আজ রাত বারোটা থেকেই দেশজুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর।
• আজ মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ টাকা দিয়ে কোনও লেনদেন নয়।
• ১০০, ৫০, ২০, ১০, ৫, ২ এবং ১ টাকার নোট এবং কয়েনের ওপর কোনও নিষেধাজ্ঞা নয়।
• নগদ ছাড়া টাকার অন্য ব্যবহার, যেমন, চেক, ডিমান্ড ড্রাফ্ট বা ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহারে কোনও বদল হচ্ছে না।
• ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে পুরনো নোট জমা করে নতুন নোট পাওয়া যাবে।
• মোট ৫০ দিন সময় পাওয়া যাবে এই প্রক্রিয়ার জন্য।
• বিনিময়ের ক্ষেত্রে হাতেহাতে প্রতিদিন ৪ হাজার টাকা মূল্যের নতুন নোট মিলবে। এই নিয়ম লাগু আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।
• এছাড়া অ্যাকাউন্টে পুরনো নোট জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা নেই। নতুন টাকার তোলার জন্য ব্যাঙ্ক বা এটিএম-এ যেতে হবে।
• সেক্ষেত্রে আপাতত দৈনিক এটিএম থেকে ২০০০ টাকার বেশি তোলা যাবে না।
• প্রতিদিন প্রতিদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ১০ হাজার টাকা তোলা যাবে।
• এক সপ্তাহে এই ঊর্ধ্বসীমা ২০ হাজার টাকা। পরবর্তীকালে, এই সীমা বাড়ানো হবে।
• ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট ব্যাঙ্কে জমা করা যাবে।
• ব্যাঙ্কে নিয়ে যেতে হবে প্যান, আধার কার্ড ও ভোটার কার্ড।
• যাঁরা ৩০ ডিসেম্বরের মধ্যে কোনও কারণে বিনিময় করতে পারবেন না, তাঁরা ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত করতে পারবেন।
• এক্ষেত্রেও বৈধ পরিচয় পত্র লাগবে, এবং একইসঙ্গে যথাযথ ব্যাখ্যা করতে হবে কেন তাঁরা ডিসেম্বরের মধ্যে করতে পারেননি।
• ১১ নভেম্বর পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার নোটে ছাড় কয়েকটি ক্ষেত্রে।
• শুক্রবার রাত ১২ পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহারে ছাড় পাওয়া যাবে সরকারি হাসপাতালে।
• পাশাপাশি, কোনও রোগী বা তাঁর আত্মীয় চিকিৎসকের প্রেসক্রিপশন সহ ৫০০ বা ১০০০ টাকার নোট নিয়ে ওষুধ কিনতে গেলে তাঁকে ফেরানো যাবে না।
• আগামী ৭২ ঘণ্টা পুরনো নোট চলবে রেল, বিমান, ও বাসের টিকিট কাটার ক্ষেত্রে।
• পর্যটকরা চাইলে বিমানবন্দরেই বদল করে নিতে পারবেন ৫০০ ও ১০০০ টাকার নোট।
• ১১ নভেম্বর পর্যন্ত পুরনো নোট চলবে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার পাম্প, দুধের ডিপো, শ্মশান ঘাট ও সমাধিক্ষেত্রেও।
• কাল ও পরশু কাজ করবে না এটিএম।
• কাল সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট আসবে।
• দুর্নীতি রোধ ও কালো টাকা বন্ধে এই পদক্ষেপ।
• এখন থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট শুধু কাগজের টুকরো।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*