নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের চিটফান্ড আমানতকারীদের অর্থ ফেরত ও প্রকৃত দোষীদের শাস্তি প্রদানে সি বি আই তদন্ত, রাজ্যের সরকারী দপ্তরে শূন্য পদ পূরনে দুর্নীতি সহ মোট ১১ দফা দাবী আদায়ের স্বার্থে আগামী ২৩শে ফেব্রুয়ারী প্রদেশ তৃণমূল কংগ্রেসের আইন অমান্য আন্দোলনকে সফল করার আহ্বানে শহরে এক পদযাত্রায় অংশ নিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আশ্রম চৌমুহনী থেকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয় এই র্যা লী। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুশান্ত চৌধুরীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলনকে সফল করার আহ্বানে শহরের পথ পরিক্রমা করেছেন দলীয় কর্মী সমর্থকরা।তৃণমূল কংগ্রেসের আইন অমান্য আন্দোলনকে সফল করার আহ্বানে শহরে পদযাত্রা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের চিটফান্ড আমানতকারীদের অর্থ ফেরত ও প্রকৃত দোষীদের শাস্তি প্রদানে সি বি আই তদন্ত, রাজ্যের সরকারী দপ্তরে শূন্য পদ পূরনে দুর্নীতি সহ মোট ১১ দফা দাবী আদায়ের স্বার্থে আগামী ২৩শে ফেব্রুয়ারী প্রদেশ তৃণমূল কংগ্রেসের আইন অমান্য আন্দোলনকে সফল করার আহ্বানে শহরে এক পদযাত্রায় অংশ নিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আশ্রম চৌমুহনী থেকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয় এই র্যা লী। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুশান্ত চৌধুরীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলনকে সফল করার আহ্বানে শহরের পথ পরিক্রমা করেছেন দলীয় কর্মী সমর্থকরা।