গোপাল সিং, খোয়াই, ২৩ ফেব্রুয়ারী ৷৷ আবারও খোয়াইয়ে গ্রামবাসীদের গনধুলাইয়ে মৃত্যু হয়েছে এক চোরের। জানা যায় খোয়াইয়ের সিপাইহাওর গ্রামের পঞ্চবটী এলাকায় সোমবার কাঁক ভোরে কয়েকজন জেলে মাছ ধরতে বেড়িয়ে পাঁচজনের একটি চোরের দলকে দেখতে পায়। জেলেরা চোরের দলকে দেখতে পেয়ে চিৎকার করতে করতে চোরের দলের পেছনে ধাওয়া করে। জেলেদের চিৎকারে গ্রামের মানুষ বেরিয়ে পড়ে। এর মধ্যে ৪ চোর পালিয়ে যেতে সক্ষম হলেও গ্রামবাসীরা ১ চোরকে পাকরাও করে উত্তম মধ্যম শুরু করে। সকাল আটটায় খোয়াই থানায় ঘটনার খবর এলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পায় গ্রামবাসীদের উত্তম মধ্যমে মৃত্যু হয়ে গেছে চোরের। পুলিশ চোরের মৃত দেহ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরাও তাকে মৃত বলে ঘোষনা করে। মৃত চোরের কোন পরিচয় জানা যায়নি। তবে বাংলাদেশি চোর বলেই গ্রামবাসীদের অভিমত। প্রায় প্রতিদিন এই এলাকায় বাংলাদেশি চোরের উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছে গ্রামবাসীরা। বাংলাদেশি চোরের কারনে গবাদি পশুপালন মুশকিল হয়ে দাড়িয়েছে। মৃত চোর একটি লুঙ্গি পরিহিত ছিল। চোরের কাছ থেকে বাংলাদেশের আকিশ বিড়ির পেকেট পাওয়া গেছে। ফলে পুলিশ সহ এলাকার লোকেদের অনুমান মৃত চোর বাংলাদেশি নাগরিক বলেই। রাতে কোথাও চুরি করতে এসে রাস্তা হারিয়ে গ্রাম থেকে বেরিয়ে যেতে পারেনি, তার আগেই ভোর হয়ে যায়। আর কাঁক ভোরে জেলেরা মাছ ধরতে বেরিয়ে চোরের দলকে দেখতে পেয়ে গ্রামবাসীদের নিয়ে চোরের দলের পেছনে ধাওয়া করে। চোরের দলের চার সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও এক চোরকে গ্রামবাসীরা আটক করে ফেলে এবং গ্রামের লোকেরা বাংলাদেশি চোরকে গন প্রহার দেয়। এতেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অজ্ঞাত ঐ চোরের। ঘটনায় সাত সকালে সিপাইহাওর এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করে।
