গোপাল সিং, খোয়াই, ২৪ মার্চ ৷৷ খোয়াই জেলা হাসপাতালে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল যক্ষা নিবারনী কার্যালয়। বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে শুক্রবার দুপুরে খোয়াই জেলার যক্ষা নিবারনী কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে খোয়াই জেলা হাসপাতাল থেকে যক্ষা রোগ নির্মূলকরণ করার সচেতনতামূলক বার্তা নিয়ে এই সুসজ্জিত মিছিল খোয়াইয়ের বিভিন্ন পথ পরিক্রমা করে সুভাষপার্কস্থিত ময়ূর কলা কেন্দ্রে মিলিত হয়। সেখানে খোয়াই জেলা ও স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই দুই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক পি কে মজুমদার, যক্ষা নিবারনী আধিকারিক ডঃ রণেন্দ্র কুমার বর্মণ।খোয়াই জেলার যক্ষা নিবারনী কার্যালয়ের উদ্বোধন ও সচেতনতা শিবির অনুষ্ঠিত
গোপাল সিং, খোয়াই, ২৪ মার্চ ৷৷ খোয়াই জেলা হাসপাতালে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল যক্ষা নিবারনী কার্যালয়। বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে শুক্রবার দুপুরে খোয়াই জেলার যক্ষা নিবারনী কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে খোয়াই জেলা হাসপাতাল থেকে যক্ষা রোগ নির্মূলকরণ করার সচেতনতামূলক বার্তা নিয়ে এই সুসজ্জিত মিছিল খোয়াইয়ের বিভিন্ন পথ পরিক্রমা করে সুভাষপার্কস্থিত ময়ূর কলা কেন্দ্রে মিলিত হয়। সেখানে খোয়াই জেলা ও স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই দুই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক পি কে মজুমদার, যক্ষা নিবারনী আধিকারিক ডঃ রণেন্দ্র কুমার বর্মণ।