দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ নভেম্বর ।। ত্রিপুরাতে গাড়ী চুরির চক্র বহিঃরাজ্যের সঙ্গে রীতিমতো শক্তপোক্ত নেটওয়ার্ক গড়ে তুলেছে তাঁর প্রমান আগেই পাওয়া গেছে। ২/১০/২০১৩ ইং তারিখে ঝাড়খন্ডের রামগড় থানায় স্করপিও গাড়ী চুরির মামলা করা হয়। নিখোজ গাড়ীর তল্লাসী চালাতে থাকে অবশেষে সেই গাড়ীর সন্ধান মেলে আগরতলার চিত্তরঞ্জন রোডের শ্রী রামকৃষ্ণ ইঞ্জিনীয়ারিং ওয়ার্কশপে। অত্যাধুনিক পদ্ধতিতে চুরি যাওয়া গাড়ীর নম্বর থেকে SMS যায় ঝাড়খন্ডের গাড়ীর মালিকের কাছে। ঝাড়খন্ডের স্করপিও গাড়ীর মালিক কথা বলেন স্থানীয় আরক্ষা প্রশাসনের সঙ্গে। ঝাড়খণ্ড থেকে রাজ্য পুলিশের SP-র সঙ্গে যোগাযোগ করার পর, পূর্ব থানা চুরি যাওয়া গাড়ী আবিস্কার করে। ঝাড়খণ্ড থেকে সোমবার রাজ্যে আসে ASI উমাশংকর সিং সহ পুলিশের একটি দল, সঙ্গে ছিলেন খোয়া যাওয়া গাড়ীর মালিক রামগড়ের রাজেশ কুমার মাশুর। আইনী বেড়াজাল শেষে ঝাড়খন্ডের গাড়ী এবার পাড়ি দিতে অপেক্ষায় নিজ গন্তব্যে। তবে ত্রিপুরায় এনে TR04D 0308 নম্বর প্লেট বানানো হয়, ঝাড়খন্ডের স্করপিও গাড়ীর অরিজিনাল নম্বর ছিল JH01AF 7430 । প্রশ্ন হচ্ছে বহিঃরাজ্যে থেকে গাড়ী চুরি করে এনে যেভাবে নম্বর প্লেট পাল্টে ফেলা হয়েছে তাতে এই চুরি কান্ডের সঙ্গে অন্যরকম যোগ সাজশের ইঙ্গিত দিচ্ছে। যদিও ঝাড়খন্ড পুলিশ ও গাড়ীর মালিক রাজ্য পুলিশ তথা পূর্ব থানার আধিকারিকদের চুরি যাওয়া গাড়ী আবিস্কারের জন্য সাধুবাদ জানিয়েছে।
রাজীব সাহার তোলা ছবি।
