নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে ৷৷ ২০ মে থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী আগরতলা উৎসব-২০১৭। শুক্রবার রাজধানীর গীতাঞ্জলী গেস্ট হাউজে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে আগরতলা উৎসব সোসাইটির সম্পাদক তথা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা জানান, শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী আগরতলা উৎসব-২০১৭। ঐদিন ৪টা ৩০ মিনিটে এক্সিবিশন শুরু হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। শ্রী সাহা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ২৩ জন শিল্পী মিলিত ভাবে উপস্থাপনা করবেন। এদিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীও সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও ৪টা ৩০ মিনিটে এক্সিবিশন শুরু হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। থাকছে উপজাতিদের মমিতা নিত্য। পাশাপাশি ১২ মাসের ১৩ পার্বণ নিয়ে ১ ঘণ্টার একটি নৃত্য পরিবেশন করবেন খ্যাতনামা মনিপুরী নৃত্য শিল্পী বিশ্ববতী দেবী। তাছাড়াও থাকছে বিক্ষাত সরোদ বাদক আমন আলি খান। শ্রী সাহা জানান, ২০০৮ সালে প্রথম শুরু হয়েছিল আগরতলা উৎসব। ২০১২-র পর দীর্ঘ ৫ বছর পর শনিবার আগরতলা উৎসব শুরু হতে যাচ্ছে। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী, মনিপুরী নৃত্য শিল্পী বিশ্ববতী দেবী, পেইন্টার মেহেতাব মোল্লা।শনিবার থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী আগরতলা উৎসব
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে ৷৷ ২০ মে থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী আগরতলা উৎসব-২০১৭। শুক্রবার রাজধানীর গীতাঞ্জলী গেস্ট হাউজে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে আগরতলা উৎসব সোসাইটির সম্পাদক তথা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা জানান, শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী আগরতলা উৎসব-২০১৭। ঐদিন ৪টা ৩০ মিনিটে এক্সিবিশন শুরু হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। শ্রী সাহা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ২৩ জন শিল্পী মিলিত ভাবে উপস্থাপনা করবেন। এদিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীও সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও ৪টা ৩০ মিনিটে এক্সিবিশন শুরু হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। থাকছে উপজাতিদের মমিতা নিত্য। পাশাপাশি ১২ মাসের ১৩ পার্বণ নিয়ে ১ ঘণ্টার একটি নৃত্য পরিবেশন করবেন খ্যাতনামা মনিপুরী নৃত্য শিল্পী বিশ্ববতী দেবী। তাছাড়াও থাকছে বিক্ষাত সরোদ বাদক আমন আলি খান। শ্রী সাহা জানান, ২০০৮ সালে প্রথম শুরু হয়েছিল আগরতলা উৎসব। ২০১২-র পর দীর্ঘ ৫ বছর পর শনিবার আগরতলা উৎসব শুরু হতে যাচ্ছে। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী, মনিপুরী নৃত্য শিল্পী বিশ্ববতী দেবী, পেইন্টার মেহেতাব মোল্লা।