আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে ৷৷ ২০ ও ২১শে মে দু’দিন ব্যাপী সি পি আই (এম) রাজ্য কমিটির বৈঠক শেষে সোমবার মেলারমাঠস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সন্মেলনে সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর ২০১৭ সালের পার্টির সভ্যপদ নবীকরণের তথ্য তুলে ধরেন। শ্রী ধর জানান, এবছর সভ্যপদ সংখ্যা ২ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত বছর বৃদ্ধি পেয়েছিল ২ দশমিক ২৪ শতাংশ। তিনি জানান, এখন মোট সভ্য সংখ্যা ৯৪,২৫৯ জন। এসময়ে ৬১২ জন প্রয়াত হয়েছেন, ১৫৪ জন বহিষ্কৃত হয়েছেন দল থেকে এবং নানা কারনে ৪,৫৫১ জন সভ্যপদ নবীকরণ করেনি। শ্রী ধর সাংবাদিক সন্মেলনের শুরুতেই বলেন, পার্টির দু’দিনের বৈঠকের শুরুতে পার্টির প্রবীন নেতা কমলপুরের সদ্য প্রয়াত কুসুম দেববর্মা, রাজ্যের শিক্ষক আন্দোলনের নেতা ডুকলির প্রয়াত সচিন্দ্র চন্দ্র বিশ্বাস, রাজ্যের শিক্ষক আন্দোলনের নেতা সুব্রত দাসগুপ্ত-এর মৃত্যুতে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাছাড়া আসামের এস এস বি-র জওয়ান রাজ্যের যুবক অমল সারকার ও কাশ্মীরে পাক সেনা দ্বারা ভারতীয় সেনার মুন্ডুচ্ছেদের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শহিদদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন বৈঠকের শুরুতে। সাংবাদিক সন্মেলনে শ্রী ধর পার্টির সম্পাদক মণ্ডলীর তরফ থেকে সোমবার কলকাতার নবান্নে তৃণমূল কংগ্রেসের পুলিশ বাহিনী দ্বারা বাম সমর্থকদের আক্রমনের ঘটনা উল্লেখ করে ধটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, গত দু’মাসে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৮ পরিবারের ৩,৯৮৬ জন ভোটার সি পি আই (এম) দলে যোগ দিয়েছে। শ্রী ধর বলেন, পার্টির দু’দিনের বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ১৮’র নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ সেই বিষয়ে আলোচনা হয়েছে।পার্টির সভ্যপদ নবীকরণ তথ্য সহ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরলেন CPI(M) রাজ্য সম্পাদক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে ৷৷ ২০ ও ২১শে মে দু’দিন ব্যাপী সি পি আই (এম) রাজ্য কমিটির বৈঠক শেষে সোমবার মেলারমাঠস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সন্মেলনে সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর ২০১৭ সালের পার্টির সভ্যপদ নবীকরণের তথ্য তুলে ধরেন। শ্রী ধর জানান, এবছর সভ্যপদ সংখ্যা ২ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত বছর বৃদ্ধি পেয়েছিল ২ দশমিক ২৪ শতাংশ। তিনি জানান, এখন মোট সভ্য সংখ্যা ৯৪,২৫৯ জন। এসময়ে ৬১২ জন প্রয়াত হয়েছেন, ১৫৪ জন বহিষ্কৃত হয়েছেন দল থেকে এবং নানা কারনে ৪,৫৫১ জন সভ্যপদ নবীকরণ করেনি। শ্রী ধর সাংবাদিক সন্মেলনের শুরুতেই বলেন, পার্টির দু’দিনের বৈঠকের শুরুতে পার্টির প্রবীন নেতা কমলপুরের সদ্য প্রয়াত কুসুম দেববর্মা, রাজ্যের শিক্ষক আন্দোলনের নেতা ডুকলির প্রয়াত সচিন্দ্র চন্দ্র বিশ্বাস, রাজ্যের শিক্ষক আন্দোলনের নেতা সুব্রত দাসগুপ্ত-এর মৃত্যুতে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাছাড়া আসামের এস এস বি-র জওয়ান রাজ্যের যুবক অমল সারকার ও কাশ্মীরে পাক সেনা দ্বারা ভারতীয় সেনার মুন্ডুচ্ছেদের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শহিদদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন বৈঠকের শুরুতে। সাংবাদিক সন্মেলনে শ্রী ধর পার্টির সম্পাদক মণ্ডলীর তরফ থেকে সোমবার কলকাতার নবান্নে তৃণমূল কংগ্রেসের পুলিশ বাহিনী দ্বারা বাম সমর্থকদের আক্রমনের ঘটনা উল্লেখ করে ধটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, গত দু’মাসে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৮ পরিবারের ৩,৯৮৬ জন ভোটার সি পি আই (এম) দলে যোগ দিয়েছে। শ্রী ধর বলেন, পার্টির দু’দিনের বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ১৮’র নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ সেই বিষয়ে আলোচনা হয়েছে।