আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ আয়োজিত চতুর্দশতম বিশ্ব রক্তদাতা দিবস ও রক্ত সঞ্চালণের জনক ডাঃ কার্ল ল্যান্ডস্টেইনারের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। বুধবার আগরতলা টাউন হলে প্রদীপ প্রজ্বলন করে এই আলোচনাচক্রের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনের সর্ব প্রথম মূখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ডাঃ কার্ল ল্যান্ডস্টেইনারের প্রতিকৃতিতে প্রস্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন। এবছর বিশ্ব রক্তদাতা দিবসের মূলভাবনা হল – ‘আপনি কি করতে পারেন?’ ‘রক্ত দিন, এখনই দিন, নিয়মিত দিন’। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী হিতকামানন্দজী মহারাজ, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব রাকেশ সারোয়াল, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব ডাঃ এস কে চন্দ। অনুষ্ঠানে আসাম রাইফেলস, বি এস এফ, এন এস এস, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সেবিকাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা জে কে দেববর্মা।চতুর্দশতম বিশ্ব রক্তদাতা দিবস পালিত রাজ্যে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ আয়োজিত চতুর্দশতম বিশ্ব রক্তদাতা দিবস ও রক্ত সঞ্চালণের জনক ডাঃ কার্ল ল্যান্ডস্টেইনারের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। বুধবার আগরতলা টাউন হলে প্রদীপ প্রজ্বলন করে এই আলোচনাচক্রের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনের সর্ব প্রথম মূখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ডাঃ কার্ল ল্যান্ডস্টেইনারের প্রতিকৃতিতে প্রস্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন। এবছর বিশ্ব রক্তদাতা দিবসের মূলভাবনা হল – ‘আপনি কি করতে পারেন?’ ‘রক্ত দিন, এখনই দিন, নিয়মিত দিন’। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী হিতকামানন্দজী মহারাজ, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব রাকেশ সারোয়াল, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব ডাঃ এস কে চন্দ। অনুষ্ঠানে আসাম রাইফেলস, বি এস এফ, এন এস এস, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সেবিকাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা জে কে দেববর্মা।