আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ তেলিয়ামুড়া ডিগ্রী কলেজে মঙ্গলবার ছাত্র ভর্তি করাকে কেন্দ্র করে এস এফ আই এবং এ বি ভি পি-র মধ্যে সংঘর্ষে বামফ্রন্ট সমর্থিত নেতাকর্মীরা আহত হয়েছেন। সম্প্রতি বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা রাজ্যে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে। বুধবার সি পি আই (এম) সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এমনটাই অভিযোগ করেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি বলেন, বিজেপি’র সমর্থনে এই পি এফ টি রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। এই পি এফ টি-র এন সি দেববর্মা গোষ্টি আগামী ১০ই জুলাই থেকে জাতীয় সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার এই প্রক্রিয়া রাজ্যে ভয়াবহ রুপ নেবে। এটি রাজ্যের জাতি জনজাতির মধ্যে ঐক্য ভাঙ্গার প্রয়াস বলে তিনি মনে করেন বলে সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর মন্তব্য করেন। শ্রী ধর বলেন, ১৯৮৮ সালের ষড়যন্ত্রের মতো ঘটনার পুনরাবৃত্তি করে ক্ষমতা দখলের চেষ্টা করছেচ বিজেপি। তবে এই চেষ্টা সফল হবেনা বলে তিনি প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি বলেন, ত্রিপুরার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বিনষ্ট করার জন্য বিজেপি এবং এই পি এফ টি দল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এরকম করছে। বামফ্রন্ট এর বিরোধীটা করে। রাজ্যের শান্তি-সম্প্রীতির জন্য বিজেপি এবং এই পি এফ টি দলের চক্রান্তে পা না দিতে শান্তিপ্রীয় জনগনের কাছে আহ্বান জানান সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। সীমিত ক্ষমতার মধ্যে থেকে পে রিভিউ ঘোষনার কারনে রাজ্যের ২ লক্ষ ৪৪ হাজার কর্মচারী উপকৃত হবেন বলে রাজ্য সরকারের এই সাহসী পদক্ষেপের জন্য সাধুবাদ জানান সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর।রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে বিজেপি এবং এই পি এফ টি দল – বিজন ধর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ তেলিয়ামুড়া ডিগ্রী কলেজে মঙ্গলবার ছাত্র ভর্তি করাকে কেন্দ্র করে এস এফ আই এবং এ বি ভি পি-র মধ্যে সংঘর্ষে বামফ্রন্ট সমর্থিত নেতাকর্মীরা আহত হয়েছেন। সম্প্রতি বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা রাজ্যে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে। বুধবার সি পি আই (এম) সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এমনটাই অভিযোগ করেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি বলেন, বিজেপি’র সমর্থনে এই পি এফ টি রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। এই পি এফ টি-র এন সি দেববর্মা গোষ্টি আগামী ১০ই জুলাই থেকে জাতীয় সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার এই প্রক্রিয়া রাজ্যে ভয়াবহ রুপ নেবে। এটি রাজ্যের জাতি জনজাতির মধ্যে ঐক্য ভাঙ্গার প্রয়াস বলে তিনি মনে করেন বলে সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর মন্তব্য করেন। শ্রী ধর বলেন, ১৯৮৮ সালের ষড়যন্ত্রের মতো ঘটনার পুনরাবৃত্তি করে ক্ষমতা দখলের চেষ্টা করছেচ বিজেপি। তবে এই চেষ্টা সফল হবেনা বলে তিনি প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি বলেন, ত্রিপুরার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বিনষ্ট করার জন্য বিজেপি এবং এই পি এফ টি দল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এরকম করছে। বামফ্রন্ট এর বিরোধীটা করে। রাজ্যের শান্তি-সম্প্রীতির জন্য বিজেপি এবং এই পি এফ টি দলের চক্রান্তে পা না দিতে শান্তিপ্রীয় জনগনের কাছে আহ্বান জানান সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। সীমিত ক্ষমতার মধ্যে থেকে পে রিভিউ ঘোষনার কারনে রাজ্যের ২ লক্ষ ৪৪ হাজার কর্মচারী উপকৃত হবেন বলে রাজ্য সরকারের এই সাহসী পদক্ষেপের জন্য সাধুবাদ জানান সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর।