৮ দফা দাবীতে বিজেপি’র ডেপুটেশন

sb sb.jpg1বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুলাই ৷৷ ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যেগে ৮ দফা দাবীর ভিত্তিতে রাধাকিশোরগঞ্জ গ্রামপঞ্চায়েতে এক ডেপুটেশন প্রদান করা হয়। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বগাফা ব্লকের অধিনে বিভিন্ন গ্রামপঞ্চায়েতে চলছে লুটের রাজত্ব। সঠিকভাবে কেউ পরিসেবা পাচ্ছে না। তাই ৮ দফা দাবী নিয়ে শান্তির বাজার বিজেপি মন্ডলের লোকজন এক মিছিলের মধ্যদিয়ে রাধাকিশোরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশনে মিলিত হন। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার বিজেপি’র সহ-সভাপতি শ্যামলাল দেবনাথ, শান্তির বাজার বিজেপি’র মন্ডল প্রেসিডেন্ট প্রদীপ দাস, অনিল রিয়াং, অজিত সাহা, সুমন দেবনাথ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই ডেপুটেশনের ৮ দফা দাবীগুলি যুক্তিসঙ্গত বলে জানান পঞ্চায়েত সেক্রটারী গৌতম দেবনাথ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*