চারটি সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির খোয়াইয়ে

bloodগোপাল সিং, খোয়াই, ২৮ জুলাই ৷৷ শুক্রবার সকাল ১১টায় খোয়াই ব্লক সংরক্ষণ কেন্দ্রে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ বি রোড), খোয়াই বিভাগীয় কমিটির অন্তর্ভুক্ত টি টি এ (এইচ বি রোড), TWSKU, TMEA, TGG-R DEA এই চারটি সংগঠনের সদস্য-সসস্যারা রক্তদান কর্মসূচীতে সামিল হয়। দু’জন মহিলা সহ মোট ২০ জন এখানে স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায়। কর্মচারী নেতৃত্ব সঞ্জীব ভট্টাচার্য জানান, প্রতিবছর নিয়ম করে সামাজিক দায় দায়িত্ব পালনের অঙ্গ হিসেবে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। আগামী দিনেও শিক্ষক কর্মচারীরা এধরনের সামাজিক কাজ করে যাবে বলে তিনি জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*