গুজব রটিয়ে আই পি এফ টি’র ষড়যন্ত্রমূলক আক্রমনের বিরুদ্ধে শহরে মিছিল CPI(M)-র

cpimআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট ৷৷ মহিলা অপহরণের গুজব রটিয়ে মঙ্গলবার বোধজংনগর এলাকায় লঙ্কাকাণ্ড বাধানোর ঘটনায় আহত হয়েছে বহু বিক্ষোভকারি, সাধারণ মানুষ, আরক্ষা কর্মী সহ সাংবাদিক। গুজব রটিয়ে বোধজংনগর থানা ভাঙচুর, সরকারী সম্পত্তি নষ্ট সহ দফায় দফায় সংঘর্ষ চালায় প্রচুর আই পি এফ টি সমর্থকরা। এই ঘটনার তীব্র নিন্দা জানায় সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটি। মহিলা অপহরণের গুজব রটিয়ে আই পি এফ টি’র ষড়যন্ত্রমূলক আক্রমনের অভিযোগ এনে সি পি আই (এম) সদর মহকুমা কমিটির ডাকে রাজধানীতে এক মিছিল সংগঠিত হয়। মিছিলটি মেলারমাঠ ভানু স্মৃতি ভবনের সামনে থেকে বের হয়ে শররের বিভিন্ন পথ পরিক্রমা করে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*