দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৫ নভেম্বর ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন স্বচ্ছ নির্মল গড়ার কাজে আত্মনিয়োগ করতে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের মানুষ সামিল হয়েছেন নির্মল ভারত গড়ার কাজে। নান্স প্রান্তে পালা করে আয়োজিত হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী, প্রধানমন্ত্রী নিজেও সম্পৃক্ত হচ্ছেন স্বচ্ছ অভিযানে। দেশকে জঞ্জাল মুক্ত করার ডাকে সাড়া দিয়ে শনিবার ২৫ নং পুর নিগম ওয়ার্ডে সুভাষপল্লী, রামঠাকুর পাড়ার অঙ্গনওয়ারী কেন্দ্রে ছাত্রছাত্রী, শিক্ষক, হেল্পার এবং অভিভাবকরা স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছেন।
