আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ স্বাস্থ্য একটি ব্যাপক বিষয়। স্বাস্থ্য সুস্থ রাখতে চাই বিশুদ্ধ জল, নির্মল বাতাস, পরিবেশ, মাটি, খাদ্য, বাসস্থান, উন্মুক্ত স্থান, ব্যায়াম, স্যানিটেশন, হাঁটাচলা, খেলাধূলার সুযোগ। মা ও শিশুর রোগ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য সুরক্ষায় প্রতিরোধ ব্যবস্থার প্রতি গুরুত্ব বাড়াতে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। উন্নয়ন সংঘ satellite dispensary এর উদ্যোগে প্রতি মাসে ৩৮নং এবং ৩৯নং পুর ওয়ার্ডের ৫টি করে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এম পি ডাব্লিও, অঙ্গনওয়াড়ী কর্মী, অঙ্গনওয়াড়ী সহকর্মী, আশা কর্মী সহ মা ও শিশুদের নিয়ে ‘Urban Health & Nutrition Day’ পালন করা হয়। শনিবার ৩৮নং পুর ওয়ার্ডের সুভাষ পল্লীর রামঠাকুরপাড়াস্থিত অঙ্গনওয়াড়ী কেন্দ্রে মা ও শিশুর নিয়ে এক আলোচনাচক্রের মাধ্যমে পুষ্টি দিবস পালন করা হয়। আলোচনাচক্রে খাওয়ার আগে ও পরে কিভাবে হাত ধুয়ে খেতে হয়, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মা শিশুদের কি ভাবে যত্ন নেবে এই সব বিষয়ে আলোচনা করা হয়।মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে পুষ্টি দিবস পালিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ স্বাস্থ্য একটি ব্যাপক বিষয়। স্বাস্থ্য সুস্থ রাখতে চাই বিশুদ্ধ জল, নির্মল বাতাস, পরিবেশ, মাটি, খাদ্য, বাসস্থান, উন্মুক্ত স্থান, ব্যায়াম, স্যানিটেশন, হাঁটাচলা, খেলাধূলার সুযোগ। মা ও শিশুর রোগ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য সুরক্ষায় প্রতিরোধ ব্যবস্থার প্রতি গুরুত্ব বাড়াতে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। উন্নয়ন সংঘ satellite dispensary এর উদ্যোগে প্রতি মাসে ৩৮নং এবং ৩৯নং পুর ওয়ার্ডের ৫টি করে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এম পি ডাব্লিও, অঙ্গনওয়াড়ী কর্মী, অঙ্গনওয়াড়ী সহকর্মী, আশা কর্মী সহ মা ও শিশুদের নিয়ে ‘Urban Health & Nutrition Day’ পালন করা হয়। শনিবার ৩৮নং পুর ওয়ার্ডের সুভাষ পল্লীর রামঠাকুরপাড়াস্থিত অঙ্গনওয়াড়ী কেন্দ্রে মা ও শিশুর নিয়ে এক আলোচনাচক্রের মাধ্যমে পুষ্টি দিবস পালন করা হয়। আলোচনাচক্রে খাওয়ার আগে ও পরে কিভাবে হাত ধুয়ে খেতে হয়, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মা শিশুদের কি ভাবে যত্ন নেবে এই সব বিষয়ে আলোচনা করা হয়।