আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ৷৷ নেশার কবলে আকৃষ্ট হচ্ছে যুব সমাজ। গোটা রাজ্যে মদ্যপায়ীদের সংখ্যা দিন দিন বাড়ার পাশাপাশি অকালে মৃত্যু হচ্ছে অনেকের। সোমবার রাজধানীর আমতলী থানাধীন হাপানীয়ায় একটি দোকান থেকে প্রায় ৩০০ বোতল নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। আমতলী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার সহ মাদক ব্যবসায়ী মালিক মিঠুন সাহাকে আটক করেছে। উদ্ধার করা নিষিদ্ধ মাদক দ্রব্যগুলির বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।হাপানীয়ায় নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার, আটক ব্যবসায়ী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ৷৷ নেশার কবলে আকৃষ্ট হচ্ছে যুব সমাজ। গোটা রাজ্যে মদ্যপায়ীদের সংখ্যা দিন দিন বাড়ার পাশাপাশি অকালে মৃত্যু হচ্ছে অনেকের। সোমবার রাজধানীর আমতলী থানাধীন হাপানীয়ায় একটি দোকান থেকে প্রায় ৩০০ বোতল নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। আমতলী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার সহ মাদক ব্যবসায়ী মালিক মিঠুন সাহাকে আটক করেছে। উদ্ধার করা নিষিদ্ধ মাদক দ্রব্যগুলির বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।