আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ৷৷ টি পি এস সি (কম্বাইন্ড) পরিচালিত পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের জন্য প্রাক পরীক্ষা প্রস্তুতি প্রশিক্ষণের সূচনা করেন রাজ্যেরব সংখ্যালঘু ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী। রবিবার স্কুল অব সায়েন্সের উদ্যোগে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এই প্রশিক্ষণের সূচনা হয়। এই প্রশিক্ষণের জন্য কর্মবিনিয়োগ দপ্তর ২৯৪ জন ছাত্র-ছাত্রীকে নির্বাচিত করেছে। এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মবিনিয়োগ দপ্তরের প্রধান সচিব কে ডি চৌধুরী, অধিকর্তা বলীন দেববর্মা, স্কুল অব সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ ছাত্রছাত্রীরা।২৯৪ জন ছাত্র-ছাত্রী নিয়ে স্কুল অব সায়েন্সের প্রশিক্ষণ কর্মসূচীর সূচনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ৷৷ টি পি এস সি (কম্বাইন্ড) পরিচালিত পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের জন্য প্রাক পরীক্ষা প্রস্তুতি প্রশিক্ষণের সূচনা করেন রাজ্যেরব সংখ্যালঘু ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী। রবিবার স্কুল অব সায়েন্সের উদ্যোগে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এই প্রশিক্ষণের সূচনা হয়। এই প্রশিক্ষণের জন্য কর্মবিনিয়োগ দপ্তর ২৯৪ জন ছাত্র-ছাত্রীকে নির্বাচিত করেছে। এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মবিনিয়োগ দপ্তরের প্রধান সচিব কে ডি চৌধুরী, অধিকর্তা বলীন দেববর্মা, স্কুল অব সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ ছাত্রছাত্রীরা।