আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ৷৷ রাজ্যের নানা প্রান্তে গড়ে উঠেছে CPI(M)–র দলীয় কার্যালয়। সেই সূত্রে মেলারমাঠ অঞ্চলে বামপন্থী ছাত্রযুব সংগঠনের স্থায়ী ঠিকানার দ্বারোদঘাটন হচ্ছে মঙ্গলবার। নবনির্মিত বামপন্থী ছাত্রযুব ভবনের দ্বারোদঘাটন করবেন প্রাক্তন ছাত্র যুব নেতা তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। দ্বারোদঘাটনের পর বামপন্থী ৪টি ছাত্র-যুব সংগঠনের আয়োজনে প্যারাডাইস চৌমুনীতে ছাত্র যুব জমায়েত করা হবে। বিভিন্ন জায়গা থেকে মিছিল করে বামপন্থী ছাত্র যুবরা এই ছাত্র যুব জমায়েতে এসে মিলিত হবেন বলে জানা গেছে। দ্বারোদঘাটনের প্রাকমুহূর্তে নবনির্মিত বামপন্থী ছাত্রযুব ভবন প্রঙ্গন জুড়ে চলছে শেষ তুলির টান।যাত্রা শুরুর প্রতীক্ষায় নবনির্মিত বামপন্থী ছাত্রযুব ভবনের, চলছে শেষ প্রস্তুতি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ৷৷ রাজ্যের নানা প্রান্তে গড়ে উঠেছে CPI(M)–র দলীয় কার্যালয়। সেই সূত্রে মেলারমাঠ অঞ্চলে বামপন্থী ছাত্রযুব সংগঠনের স্থায়ী ঠিকানার দ্বারোদঘাটন হচ্ছে মঙ্গলবার। নবনির্মিত বামপন্থী ছাত্রযুব ভবনের দ্বারোদঘাটন করবেন প্রাক্তন ছাত্র যুব নেতা তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। দ্বারোদঘাটনের পর বামপন্থী ৪টি ছাত্র-যুব সংগঠনের আয়োজনে প্যারাডাইস চৌমুনীতে ছাত্র যুব জমায়েত করা হবে। বিভিন্ন জায়গা থেকে মিছিল করে বামপন্থী ছাত্র যুবরা এই ছাত্র যুব জমায়েতে এসে মিলিত হবেন বলে জানা গেছে। দ্বারোদঘাটনের প্রাকমুহূর্তে নবনির্মিত বামপন্থী ছাত্রযুব ভবন প্রঙ্গন জুড়ে চলছে শেষ তুলির টান।