বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ আগষ্ট ৷৷ গৃহশিক্ষক দ্বারা শ্লীলতাহানির শিকার তিন নাবালিকা। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার কলসীমুখ শীলপাড়া এলাকায়। কলসী মুখ এলাকার বাসিন্দা মিঠুন দেবনাথ (২৪) এই কুকর্ম করেন। এই নাবালিকা মধ্যে একজন প্রথম শ্রেণীতে, অপর একজন চতুর্থ শ্রেণীতে, আরেক জন ষষ্ঠ শ্রেণীতে পাঠরত। নাবালিকা তিন জনের পরাশুনার জন্য মিঠুন দেবনাথকে শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছিল। মিঠুন দেবনাথ দীর্ঘদিন এই ছাত্রীদের উপর পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছিল। সোমবার ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্রী মিঠুনের কুকর্মের কথা পরিবারের লোকজনের কাছে জানায়। অবশেষে খোজ নিয়ে দেখাযায় মিঠুন দেবনাথ তিনজন ছাত্রীর সাথে এই কুকর্ম করেছে। অবশেষে গ্রামের লোকজন উত্তম মধ্যম দিয়ে মিঠুনকে বাইখোড়া থানায় তুলে দেয়। বাইখোড়া থানা এই ব্যাপারে একটি মামলা গ্রহন করেন । কেইস নং ৪৯/ ১৭ এই মামলা গ্রহন করা হয়। বর্তমানে মিঠুন দেবনাথ পুলিশ হেপাজতে আছে।গৃহশিক্ষকের বিরুদ্ধে তিন নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ আগষ্ট ৷৷ গৃহশিক্ষক দ্বারা শ্লীলতাহানির শিকার তিন নাবালিকা। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার কলসীমুখ শীলপাড়া এলাকায়। কলসী মুখ এলাকার বাসিন্দা মিঠুন দেবনাথ (২৪) এই কুকর্ম করেন। এই নাবালিকা মধ্যে একজন প্রথম শ্রেণীতে, অপর একজন চতুর্থ শ্রেণীতে, আরেক জন ষষ্ঠ শ্রেণীতে পাঠরত। নাবালিকা তিন জনের পরাশুনার জন্য মিঠুন দেবনাথকে শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছিল। মিঠুন দেবনাথ দীর্ঘদিন এই ছাত্রীদের উপর পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছিল। সোমবার ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্রী মিঠুনের কুকর্মের কথা পরিবারের লোকজনের কাছে জানায়। অবশেষে খোজ নিয়ে দেখাযায় মিঠুন দেবনাথ তিনজন ছাত্রীর সাথে এই কুকর্ম করেছে। অবশেষে গ্রামের লোকজন উত্তম মধ্যম দিয়ে মিঠুনকে বাইখোড়া থানায় তুলে দেয়। বাইখোড়া থানা এই ব্যাপারে একটি মামলা গ্রহন করেন । কেইস নং ৪৯/ ১৭ এই মামলা গ্রহন করা হয়। বর্তমানে মিঠুন দেবনাথ পুলিশ হেপাজতে আছে।