আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট ৷৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০৫ বোতল বিদেশী মাদক দ্রব্য আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর আমতলী থানার পুলিশ মাদক দ্রব্য সহ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক করা মাদক দ্রব্যগুলির বাজার মূল্য আনুমানিক ২২ হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।