রাজ্য সরকারের সোস্যাল মিডিয়া ‘মাই গভ ত্রিপুরা’-র সূচনা করলেন মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর ৷৷ বিজ্ঞানের যে অগ্রগতির মাধ্যমে তথ্য ও প্রযুক্তির উন্নতি ও অগ্রগতি এবং তাতে যে নতুন নতুন আবিস্কার হয়ে চলছে তারই অন্যতম সংযোজন হচ্ছে সোস্যাল মিডিয়া যা একটি বৈপ্লবিক ঘটনা। যারা এই বিষয়ের প্রতি অনুসন্ধিৎসু তাদের হাতের মধ্যে আজ পৃথিবী চলে এসেছে। এক্ষেত্রে সোস্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুক্রবার সচিবালয়ে ২নং কনফারেন্স হলে রাজ্য সরকারের সোস্যাল মিডিয়া একাউন্ট ‘মাই গভ ত্রিপুরা’-র সূচনা করে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এই কথা বলেন। মূখ্যমন্ত্রী বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সোস্যাল মিডিয়া হল একটি অন্যতম মাধ্যম। মূখ্যমন্ত্রী বলেন, রাজ্য সহ দেশ ও দেশের বাইরে মানুষ যারা ত্রিপুরা সম্পর্কে জানতে আগ্রহী তারা এই সোস্যাল মিডিয়ার মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন।
এই অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে উন্নয়নমূলক কর্মসূচী রুপায়নের অগ্রগতী ও সাফল্যের খতিয়ান হিসাবে ‘এগিয়ে চলেছি আমরা’ শিরোনামে একটি বই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব এম এল দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, প্রধান সচিব রাকেশ সারোয়াল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও সংবাদমাধ্যম।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*