বিদ্যালয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে তৃতীয় শ্রেনীর ছাত্রী

sclবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর ৷৷ বিদ্যালয়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে যেতে হল মেঘা শীল নামে এক ছাত্রীকে। মেঘা শান্তির বাজার গার্লস এইস এস স্কুলের প্রাইমারি বিভাগের তৃতীয় শ্রেনীর ছাত্রী। ঘটনার বিবরনে জানা যায়, অন্যান্য দিনের মতো মেঘা শীল মঙ্গলবারও বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে একটি গাছের নিচে খেলতে গিয়ে বিদ্যালয়ের আরেক বালকের ছোঁড়া গাছের ডাল মেঘা শীল এর মাথায় পরে মাথা ফেটে যায়। খবর শুনে মেঘার মা বাড়ী থেকে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় মেঘাকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। মেঘার মাথায় আঘাত প্রাপ্ত হওয়াতে দুইটি সেলাই দেওয়া হয়েছে। জানা যায়, এর আগেও নাকি এই বিদ্যালয়ে এমন ঘটনা ঘঠেছে কিন্তু বিদ্যালয়ের শিক্ষদের এহেন চরম উদাসিনতা ও কর্তব্যজ্ঞানহিনতার তীব্র সমালোচনার করেন অভিবাবকরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*