আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ৷৷ রাজধানীর হাসপাতালগুলিতে প্রায়ই বেসরকারী নিরাপত্তা রক্ষীর হাতে নিগৃহীত হচ্ছেন রোগীর আত্মীয়স্বজন। সোমবার আই জি এম হাসপাতালে রোগীরদের আত্মীয়স্বজন এবং বেসরকারী নিরাপত্তা রক্ষীর মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ডের রুপ নেয়। জানা যায়, সোমবার দুপুরে আই জি এম হাসপাতালের তিনতলার প্রসূতি বিভাগে এক রগীকে দেখতে কাঞ্চনমালা এলাকার জয়ন্তী দাস সহ আর এক ব্যাক্তি উঠলে বেসরকারী নিরাপত্তা রক্ষী মহীন্দ্র সিনহা তাদের দেখে উত্তেজিত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেন। এনিয়ে দুপক্ষে কথা কাটাকাটি থেকে ধস্তাধন্তি শুরু হয়। ছুটে আসেন অন্যান্য বেসরকারী নিরাপত্তা রক্ষীরাও। অভিযোগ, নিরাপত্তা রক্ষীরা তাদের শারীরিকভাবে নিগৃহীত করেছেন। খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ অভিযুক্ত বেসরকারী নিরাপত্তা রক্ষীকে আটক করেন। পরে যদিও অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়।রোগীর আত্মীয়ের এবং নিরাপত্তা রক্ষীর মধ্যে মারধরের ঘটনায় লঙ্কাকাণ্ড আই জি এম হাসপাতাল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ৷৷ রাজধানীর হাসপাতালগুলিতে প্রায়ই বেসরকারী নিরাপত্তা রক্ষীর হাতে নিগৃহীত হচ্ছেন রোগীর আত্মীয়স্বজন। সোমবার আই জি এম হাসপাতালে রোগীরদের আত্মীয়স্বজন এবং বেসরকারী নিরাপত্তা রক্ষীর মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ডের রুপ নেয়। জানা যায়, সোমবার দুপুরে আই জি এম হাসপাতালের তিনতলার প্রসূতি বিভাগে এক রগীকে দেখতে কাঞ্চনমালা এলাকার জয়ন্তী দাস সহ আর এক ব্যাক্তি উঠলে বেসরকারী নিরাপত্তা রক্ষী মহীন্দ্র সিনহা তাদের দেখে উত্তেজিত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেন। এনিয়ে দুপক্ষে কথা কাটাকাটি থেকে ধস্তাধন্তি শুরু হয়। ছুটে আসেন অন্যান্য বেসরকারী নিরাপত্তা রক্ষীরাও। অভিযোগ, নিরাপত্তা রক্ষীরা তাদের শারীরিকভাবে নিগৃহীত করেছেন। খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ অভিযুক্ত বেসরকারী নিরাপত্তা রক্ষীকে আটক করেন। পরে যদিও অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়।