ছাত্র সংসদ নির্বাচনে শাসকদলীয় ছাত্র সংগঠনের জয়, বিরোধী ছিনিয়ে নিল ২৭টি আসন

sfiআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ৷৷ সদ্য সমাপ্ত রাজ্যের ২২টি সাধারণ ডিগ্রী কলেজে শেষ হয় ছাত্র সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে নির্বাচন প্রক্রিয়া। তারপর কিছুক্ষণ বিশ্রাম দিয়ে শুরু হয় ভোট গণনা। অন্যান্য বছরের মতো এবছরও শাসকদলীয় ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ প্রার্থীদের জয়ের ধারা অব্যাহত রয়েছে। নির্বাচনের আগেই ৯টি কলেজে ৫২৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ি হয় শাসকদলীয় ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ প্রার্থীরা। বাকি ১৩টি কলেজে ২৪৯টি আসনে ভোট হয়। ২৪৯টি আসনের মধ্যে ২৭টি আসন পেয়েছে বিরোধী ছাত্র সংগঠন এ বি ভি পি প্রার্থীরা, বাকি সবগুলি আসনে জয় লাভ করে এস এফ আই এবং টি এস ইউ প্রার্থীরা।
উল্লেখ্য, ২০১৬ সালে রাজ্যের ২২টি ডিগ্রী কলেজের মধ্যে ১৩টি কলেজে বাম ছাত্র সংগঠন SFI ও TSU বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছিল। ২০১৬ সালে ২২টি ডিগ্রী কলেজের ৭৭৮টি আসনের ভোটে বিরোধী ছাত্র সংগঠনের পক্ষে ছিল মাত্র ৩টি আসন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*