মহালয়ার পূণ্যতিথিতে শ্যাম সুন্দরের ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০১৭’-র সূচনা

sscjআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর ৷৷ স্বর্ণলংকার ব্যবসার জগতে ঐতিহ্য আর পরম্পরায় স্বকীয় আভিজাত্য গ্রাহকদের চাহিদা পূরন করে চলেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। অন্যান্য বছরের মতো এবছরেও শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০১৭’ শুরু হতে যাচ্ছে মহালয়ার পূণ্যতিথিতে। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র শারদীয়া স্বর্ণ সম্ভার এবছর ১৫তম বর্ষে পদার্পণ করেছে। এই ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০১৭’ চলবে আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ২৬শে সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত। বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরায় আয়োজিত সাংবাদিক সন্মেলনে এই কথা জানান সংস্থার কর্ণধার রূপক সাহা এবং সংস্থার অধিকর্তা অর্পিতা সাহা। তাঁরা জানান, প্রচুর ডিজাইন এবং প্রচুর ভ্যারাইটি নিয়ে গ্রাহক পছন্দের দিকে লক্ষ্য রেখেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সাধ্যের মধ্যেই মূল্য স্থির করেছে। এই ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০১৭’তে গ্রাহকদের জন্য স্বর্ণের মেকিং চার্জের উপর ২০ শতাংশ, হীরের মেকিং চার্জের উপর ৫০ শতাংশ, গ্রহ রত্নের মেকিং চার্জের উপর ১৫ শতাংশ ছাড় থাকছে। তাছারাও প্রত্যেক কেনাকাটার মধ্যে থাকছে নিশ্চিত উপহার, থাকছে লাকী ড্র হিসেবে স্বর্ণের কয়েন, থাকছে মেগা ড্র হিসেবে ১০টি স্কুটি। স্বর্ণ ক্রয়ের জন্য সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের আধার কার্ড সঙ্গে নিয়ে আসার অনুরোধ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে স্বর্ণের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন টলিওডের তারকা প্রিয়াঙ্কা সরকার সহ ‘দুর্গা এন্ড ফ্রেন্ডস’-র শিশুরা। অনুষ্ঠানে ‘দুর্গা এন্ড ফ্রেন্ডস’-র শিশুরা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*