রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী, সচিবালয়ে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

cm cm.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর ৷৷ সাপোর্ট ফর স্ট্যাটিস্টিক্যাল স্ট্রেংথেনিং স্কিম (এস এস এস), সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে মহাকরণের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সন্মেলনে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রুপায়ন মন্ত্রকের মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া এই কথা বলেন। বৈঠকে রাজ্যের সাংসদ্গণ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট আধিকারিকগণ উপস্থিত ছিলেন। বৈঠকে সাপোর্ট ফর স্ট্যাটিস্টিক্যাল স্ট্রেংথেনিং স্কিম ছাড়াও আখাউড়া-আগরতলা ব্রডগেজ প্রকল্প, আগরতলা-সাব্রুম রেল প্রকল্প, মনারচক বিদ্যুৎ প্রকল্প, সোনামুড়া গ্যাস গেদারিং স্টেশন (জি জি এস) এবং পাইপলাইন প্রকল্প নর্থ-ইস্টার্ন রিজিওন স্ট্রেংথেনিং স্কিম-iv, পি এম জি এস ওয়াই ইত্যাদি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। এদিন মহাকরণের রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারের সাথেও সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রুপায়ন মন্ত্রকের মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*