রাত পোহালে বিশ্বকর্মা পূজো

bwবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ সেপ্টেম্বর ৷৷ রাত পোহালে দেবশিল্পী বিশ্বকর্মা পূজো। এরই মধ্যে সেজে উঠেছে শান্তির বাজার শহর অঞ্চল। বাঙ্গালীদের বারো মাসে তের পার্বন। এর মধ্যে রয়েছে দেবশিল্পী বিশ্বকর্মা পূজো। রাত পোহালে শুরু হয়ে যাবে পূজা। মৃৎশিল্পীরা ব্যস্ত তুলির শেষ টান দিতে। বাজার সেজে উঠেছে পূজার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে। মালা থেকে শুরু করে ফল সবকিছু নিয়ে বাজার সেজে উঠেছে। তবে মৃৎশিল্পীদের কাছ থেকে জানতে পারা যায়, অন্যান্য বারের তুলনায় এবার পূজার হার অনেক কম। মূর্তি তৈরীতে জি এস টি’র জন্য চড়াদামে জিনিষ কিনতে হচ্ছে কিন্তু তাদের মূর্তির দাম বাড়ানো হয়নি। এতেকরে এবারকার মূর্তিতে বেশি লাভ করতে পারবেনা বলে আশা ব্যাক্ত করেন। এছারা এই শিল্পকাজে লোকজন আগ্রহী নয় তাই আগামী প্রজন্মেও এই মৃৎশিল্প কাজকে টিকিয়ে রাখা কষ্টকর হবে। সর্বপরি এই সবকিছু মিলিয়েও সকলের মনে বিশ্বকর্মা পূজার আনন্দ লক্ষ্য করা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*