বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর ৷৷ শান্তির বাজার ডিগ্রি কলেজে শপথ গ্রহনের মধ্যদিয়ে শুভসূচনা হল নবনির্মিত ছাত্র সংসদের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এস এফ আই ছাত্র সংগঠন সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল। এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান শান্তির বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারাধন সাহা। এছারা এই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধানসভার মুখ্যসচেতক বাসুদেব মজুমদার ও শান্তির বাজার ডিগ্রি কলেজের দায়িত্ব প্রাপ্ত কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক ছাত্র সংসদের করণীয় কাজগুলি সম্পর্কে জানায়। তিনি জানান বর্তমানে ছাত্র ছাত্রীদের বিপথে পরিচালিত করতে এক অশুভশক্তি কাজ করছে, এর থেকে সকলকে সাবধান থাকতেহবে। ছাত্র সংসদ এই কলেজে সুন্দর পরিবেশ গড়ে তুলতে যেন সক্ষম হয় এই উপদেশ দেন তিনি।
