রাজ্যজুড়ে সাংবাদিক খুনের তীব্র নিন্দা, সাংবাদিকদের পথ অবরোধ

poth oborodhআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷৷ নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের ঘটনায় গোটা রাজ্যের সাংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যজুরে মৌন মিছিল ও প্রতিবাদ মিছিল সংগঠিত করা হচ্ছে। রাজ্যের সবকটি রাজনৈতিক দলের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি দোষীদের শাস্তি দাবী জানানো হয়েছে।
রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিককে নৃশংস খুনের তীব্র নিন্দা জানিয়েছেয়াগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশ, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব, ত্রিপুরা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস। এই ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছে সাংবাদিকের এই সংগঠনগুলো। পাশাপাশি শান্তনুর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছে সকলেই।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বুধবার রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি আবাসের সামনে পথ অবরোধে বসেন সাংবাদিকরা। পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল রাজ্যের মূখ্যমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল এবং রাজ্য পুলিশের ডি জি’র সাথে কথা বলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*