সাংবাদিক হত্যার প্রতিবাদে শহরে মৌন মিছিল

tpja tpja.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷৷ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মান্দাই এলাকায় রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের প্রতিবাদে এবং ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে শহরে মৌন মিছিল সংগঠিত করা হয়েছে। শতশত শোকস্তব্ধ সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক এবং বিভিন্ন রাজনৈতিক জগতের ব্যাক্তিত্ব সহ সাধারণ মানুষ এই মৌন মিছিলে পা মিলিয়েছেন। শুক্রবার বিকেল ৫টায় আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পূনরায় আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিলে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী, সম্পাদক আর কে কল্যানজিৎ সিং, রাজ্যের দুই সাংসদ শংকর প্রসাদ দত্ত, ঝর্ণা দাস বৈদ্য, সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর, বিধায়ক আশিষ কুমার সাহা, টি টি এ এ ডি সি-র চেয়ারম্যান রাধা চরণ দেববর্মা সহ ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশ, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব, ত্রিপুরা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস এর সদস্য-সদস্যা সহ রাজ্যের কর্মরত সাংবাদিকরা পথ হেঁটেছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*