আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর ৷৷ “জন্মিলে মরিতে হইবে অমর কে কথা রবে” – সেই হিসেবে প্রতিনিয়ত চলছে আশা যাওয়ার পালা। মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু মাঝে মাঝে এমন কিছু মানুষের প্রয়াণ হয় যাঁদের শূন্যস্থান পূরন অসম্ভব হয়ে দাঁড়ায়। তেমনি একজন মানুষের প্রয়াণে কৃষ্ণনগরস্থিত টি আর টি সি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালবেলা এ রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ প্রতিশ দেববর্মা ৭৬ বছর বয়সে পরলোক গমন করেন। তিনি ছিলেন কৃতি ক্রীড়াবিদ পাশাপাশি ১৯৮২ সালে নয়া দিল্লীতে এশিয়ান গেইমসে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ২০০১ সালে NSRCC থেকে অবসর গ্রহণ করেন। আগরতলা কৃষ্ণনগরস্থিত টি আর টি সি এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ প্রতিশ দেববর্মার প্রয়াণে বিভিন্ন মহল থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। প্রয়াত ক্রীড়াবিদের সুযোগ্য সন্তান অভিষেক দেববর্মা এ রাজ্যের সিনিয়র চিত্র সাংবাদিক।রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ প্রতিশ দেববর্মার প্রয়াণে শোকের আবাহ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর ৷৷ “জন্মিলে মরিতে হইবে অমর কে কথা রবে” – সেই হিসেবে প্রতিনিয়ত চলছে আশা যাওয়ার পালা। মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু মাঝে মাঝে এমন কিছু মানুষের প্রয়াণ হয় যাঁদের শূন্যস্থান পূরন অসম্ভব হয়ে দাঁড়ায়। তেমনি একজন মানুষের প্রয়াণে কৃষ্ণনগরস্থিত টি আর টি সি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালবেলা এ রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ প্রতিশ দেববর্মা ৭৬ বছর বয়সে পরলোক গমন করেন। তিনি ছিলেন কৃতি ক্রীড়াবিদ পাশাপাশি ১৯৮২ সালে নয়া দিল্লীতে এশিয়ান গেইমসে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ২০০১ সালে NSRCC থেকে অবসর গ্রহণ করেন। আগরতলা কৃষ্ণনগরস্থিত টি আর টি সি এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ প্রতিশ দেববর্মার প্রয়াণে বিভিন্ন মহল থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। প্রয়াত ক্রীড়াবিদের সুযোগ্য সন্তান অভিষেক দেববর্মা এ রাজ্যের সিনিয়র চিত্র সাংবাদিক।