আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর ৷৷ রাজ্যবাসীর বহু দিনের প্রতিক্ষা ছিল রাজধানী এক্সপ্রেস। এমুহূর্তে রাজ্যবাসীর জন্য আনন্দের খবর হচ্ছে রাজ্যের রাজধানী আগরতলায় ইতিমধ্যেই চলে এসেছে রাজধানী এক্সপ্রেসের বিশেষ কোচ। বৃহস্পতিবার রাতে আসামের কামাখ্যা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসের মোট ১৯টি বগি নিয়ে আগরতলার উদ্দেশে রওনা দেয়। দুদিকে দুটি পাওয়ারভ্যান তথা বাতানুকুল যন্ত্র চালানোর বিশেষ ব্যবস্থা সহ রাজধানী এক্সপ্রেসের মোট ১৯টি কোচ নিয়ে শুক্রবার গভীর রাতে আগরতলা রেল স্টেশনে আসে। জানা গেছে, সপ্তাহে প্রতি রবিবার আগরতলা থেকে নিউ দিল্লীর উদ্দেশে এবং প্রতি বুধবার নিউ দিল্লী থেকে আগরতলার উদ্দেশে ছাড়বে রাজধানী এক্সপ্রেস। নিউ দিল্লী থেকে আগরতলার মধ্যে মোট ১৬টি স্টেশনে রাজধানী এক্সপ্রেস ট্রেনটি দাঁড়াবে। রাজ্যের মধ্যে আগরতলা থেকে ছেড়ে শুধু ধর্মনগর দাঁড়াবে বলে জানা গেছে। শনিবার সকাল থেকেই আগরতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেসের বিশেষ কোচ দেখে উৎফুল্ল মানুষ। সবাই সেই মুহূর্তটা মোবাইলে ক্যামারাবন্দি করে ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েন। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে দেওয়ালীর দিন থেকে যাত্রা শুরু হতে পারে নিউ দিল্লী-আগরতলা রাজধানী এক্সপ্রেস।১৯টি কোচ নিয়ে আগরতলা স্টেশনে পৌঁছেছে রাজধানী এক্সপ্রেস
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর ৷৷ রাজ্যবাসীর বহু দিনের প্রতিক্ষা ছিল রাজধানী এক্সপ্রেস। এমুহূর্তে রাজ্যবাসীর জন্য আনন্দের খবর হচ্ছে রাজ্যের রাজধানী আগরতলায় ইতিমধ্যেই চলে এসেছে রাজধানী এক্সপ্রেসের বিশেষ কোচ। বৃহস্পতিবার রাতে আসামের কামাখ্যা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসের মোট ১৯টি বগি নিয়ে আগরতলার উদ্দেশে রওনা দেয়। দুদিকে দুটি পাওয়ারভ্যান তথা বাতানুকুল যন্ত্র চালানোর বিশেষ ব্যবস্থা সহ রাজধানী এক্সপ্রেসের মোট ১৯টি কোচ নিয়ে শুক্রবার গভীর রাতে আগরতলা রেল স্টেশনে আসে। জানা গেছে, সপ্তাহে প্রতি রবিবার আগরতলা থেকে নিউ দিল্লীর উদ্দেশে এবং প্রতি বুধবার নিউ দিল্লী থেকে আগরতলার উদ্দেশে ছাড়বে রাজধানী এক্সপ্রেস। নিউ দিল্লী থেকে আগরতলার মধ্যে মোট ১৬টি স্টেশনে রাজধানী এক্সপ্রেস ট্রেনটি দাঁড়াবে। রাজ্যের মধ্যে আগরতলা থেকে ছেড়ে শুধু ধর্মনগর দাঁড়াবে বলে জানা গেছে। শনিবার সকাল থেকেই আগরতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেসের বিশেষ কোচ দেখে উৎফুল্ল মানুষ। সবাই সেই মুহূর্তটা মোবাইলে ক্যামারাবন্দি করে ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েন। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে দেওয়ালীর দিন থেকে যাত্রা শুরু হতে পারে নিউ দিল্লী-আগরতলা রাজধানী এক্সপ্রেস।