১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নাম তোলা হবে নতুন ভোটারদের

elecগোপাল সিং, খোয়াই, ০১ নভেম্বর ৷৷ ভোটার তালিকায় সংক্ষিপ্ত সংশোধনের সময় সীমা আবার বাড়ানো হল গোটা দেশে। আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নতুন ভোটারদের নাম তোলা যাবে ভোটার তালিকায়। সম্প্রতি খোয়াই জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক হিরেন্দ্র দেববর্মা এই তথ্য জানান। সাংবাদিক সন্মেলনে তিনি জানান, এবার বিধানসভা নির্বাচনে প্রতিটি ভোটগ্রহন কেন্দ্রে নতুন ভাবে ভি ভি প্যাটের মাধ্যমে ভোটাররা নিজেদের ভোটদান সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত হতে পারবেন। সাংবাদিক সন্মেলনে নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*