বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর ৷৷ ভারতীয় জনতা পার্টির উদ্দ্যোগে ৩৬-শান্তির বাজার ও ৩৮-জোলাই বাড়ীর উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় ‘পৃষ্ঠা জিতো ভোট জিতো’। বৃহস্পতিবার শান্তির বাজার ও জোলাইবাড়ীতে বিজেপির উদ্দ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জোলাইবাড়ী কমিউনিটি হলে ও শান্তির বাজারে কাঞ্চন নগর কমিউনিটি হল প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার লক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের সংগঠন মন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা, রাজ্যের বিজেপি’র যুবমোর্চার সভাপতি টিংকু রায়, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস ,জনজাতীর নেতা ভৃগুরাম রিয়াং, তাপস ভর্টাচার্যি, বিকাশ বৈদ্য ও অন্যান্য নেতৃবৃন্দ। দুইটি অনুষ্ঠানে লোকজনের উপস্থিতির হার ছিল লক্ষনীয়।
