নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথের বস্তা বন্দী মৃত দেহ উদ্ধার

jibanআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ৷৷ অবশেষে ৪৬ দিনের মাথায় মিলল নিখোঁজ চালক জীবন দেবনাথের বস্তা বন্দী মৃতদেহ। ৪ নভেম্বর, ২০১৭ (শনিবার) খুমুলুংস্থীত রাধাপুর থানাধীন দুখিয়া কোবরা পাড়ায় ছিছিমা নদীর পাশে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় জীবন দেবনাথের মৃত দেহ। মৃতদেহ উদ্ধারের পর জি বি হাসপাতালের মর্গে এসে পরিবারের লোকজন জীবনের দেহ শনাক্ত করে। পুলিশের দাবি গোপন সূত্রের ভিত্তিতে এবং এই ঘটনায় ধৃত অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার সকালে পুলিশ, টি এস আর এবং সি আর পি এফ জওয়ানদের সঙ্গে নিয়ে রাধাপুর থানাধীন দুখিয়া কোবরা পাড়ায় ছিছিমা নদীর পাশে মাটি খুঁড়ে জীবন দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিনই জীবনের অন্ত্যেষ্টি ক্রীয়া সম্পন্ন করা হয়। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যার দিনই অপহরণ করা হয়েছিল গাড়ি চালক জীবন দেবনাথকে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*