সাংবাদিক সহ প্রতিটি ভোটারের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, জানালেন ভারতের মূখ্য নির্বাচন কমিশনার

electionআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ রাজ্য বিধানসভা আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমস্ত উদ্যোগ নেওয়া হবে বলে ভারতের মূখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি জানিয়েছেন। দু’দিনের রাজ্য সফরে এসে ফিরে যাওয়ার দিন বুধবার সকালে রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে ভারতের মূখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্যোতি জানান, আসন্ন ২০১৮’র বিধানসভা নির্বাচনে রাজ্যের সাংবাদিক সহ প্রতিটি ভোটারের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। শ্রী জ্যোতি জানান, রাজ্য সফরকালে তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রাজ্যে সুষ্ঠু ও অবাধ ভোট সম্পন্ন করার জন্য তাঁদের মতামত সম্পর্কে অবহিত হয়েছেন। তিনি জানান, এই মুহূর্তে রাজ্যে ২৩৬৬টি জায়গায় ৩১৭০টি ভোট গ্রহন কেন্দ্র রয়েছে। সবকটি ভোট গ্রহন কেন্দ্রে ভোটার সহায়তা কেন্দ্র খোলা হবে।
ভারতের মূখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্যোতি জানান, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, রাজ্যে আগে থেকে সি আর পি এফ মোতায়েল, আন্তর্জাতিক সিমান্ত সিল করার জন্য এবং জাল ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য প্রস্তাব জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যেই তালিকা থেকে ৭ হাজার ৭৩ জন জাল ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব বিষয় নিশ্চিত করেই নির্বাচন করা হবে। ভারতের মূখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্যোতি ছাড়াও নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত, নির্বাচন কমিশনার সুনীল আরোরা, উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন এবং নির্বাচন কমিশনের ডি জি ধীরেন্দ্র ওঝা এবং রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*