জোলাইবাড়ীতে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত

santirbazar cpimবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ নভেম্বর ৷৷ অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার লক্ষ্যে শান্তির বাজার মহকুমা ভিত্তিক ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই সমাবেশের মূল লক্ষ্য রাজ্যের জাতি উপজাতি ঐক্য সুদৃড় করতে, শান্তি সম্প্রতি উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের লড়াই অব্যাহত রাখতে ও অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার লক্ষ্যে আজকের এই সমাবেশ। সমাবেশ শুরুর আগে জোলাইবাড়ী বাজারের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন মিছিল সংগঠিত করে মাঠে মিলিত হয়। এই প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী, এছারা উপস্থিত ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, বলরাম রিয়াং, জহর দেবনাথ ও অন্যান্য নেতৃবৃন্দ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*