আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর ৷৷ ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য নারী নির্যাতনে প্রথম। এই রাজ্যে গড়ে প্রতিদিন ৫ শতাংশ নারীর উপর নির্যাতন হয়। রবিবার উদয়পুরের কে বি আই ময়দানে ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত ‘বিদায় শঙ্খনাদ’ শীর্ষক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের নারী মোর্চার সভানেত্রী তথা অভিনেত্রী লকেট চ্যাটার্জি একথা বলেন। এদিনের সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, নারী মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত, সহ-সভাপতি সুবল ভৌমিক, সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, বিধায়ক প্রনোজিৎ সিংহ রায়, নারীনেত্রী কল্যানী রায় প্রমুখ। লকেট চ্যাটার্জির উপস্থিতি’তে উদয়পুরের কে বি আই ময়দানে ভারতীয় জনতা মহিলা মোর্চার এই জনসমাবেশ ঘিরে মহিলা কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
