আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর ৷৷ ৭ই ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। এদিন গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও পালিত হয়েছে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। এই উপলক্ষ্যে রাজ্য সৈনিক বোর্ডের পক্ষ থেকে এদিন সন্ধায় মহাকরণে মূখ্যমন্ত্রী মানিক সরকারকে পতাকা পরানো হয়। মূখ্যমন্ত্রী সশস্ত্র বাহিনীর পতাকা দিবস তহবিলে অর্থ প্রদান করেন।
