আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর ৷৷ ৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত খুমপুই একাডেমীর পাকা বাড়ির উদ্বোধন হল বৃহস্পতিবার। নবনির্মিত খুমপুই একাডেমীর এই পাকা বাড়িতে মোট ৩৬টি রুম রয়েছে। ২৩০৪.৩১ বর্গমিটার জায়গার উপর গড়ে উঠেছে এই পাকা বাড়িটি। এদিন নবনির্মিত খুমপুই একাডেমীর পাকা বাড়ির উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, এ ডি সি’র কার্যনির্বাহী সদস্য রাজেন্দ্র রিয়াং, এ ডি সি’র মূখ্য কার্যনির্বাহী আধিকারিক সন্দীপ আর রাঠোর।
