‘অবরোধ সমাধানের পথ না’, খোয়াইয়ে ১০,৩২৩-র মিছিল

khwগোপাল সিং, খোয়াই, ১১ ডিসেম্বর ৷৷ ‘অবরোধ সমাধানের পথ না। রাজ্যের বামফ্রন্ট সরকারের উপর ১০,৩২৩ এর মধ্যে বিশাল সংখ্যক কর্মচ্যুত শিক্ষকদের আস্থা রয়েছে। শান্তি-সম্পতি-সংহতি-উন্নয়নের পক্ষে ১০,৩২৩’। রবিবার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই খোয়াই কবিগুরু পার্ক থেকে বিশাল মিছিল করে এমনটাই জানান দিলেন ১০,৩২৩ জন চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে খোয়াই বিভাগের কয়েক শত শিক্ষক শিক্ষিকারা। মিছিল্টি খোয়াইয়ের বিভিন্ন পথ পরিক্রমা করে সুভাষপার্কে এক সভায় মিলিত হয়। সভায় চাকরিচ্যুত ১০,৩২৩ জনের পক্ষে আলোচনা করেন শিক্ষক সুমিত দেববর্মা, সুজিত বণিক, সরোজ আচার্য প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*