আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ৷৷ ইন্ডিজিনাস ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরা (INPT) এবং ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরা (NCT) দ্বারা গঠিত রাজনৈতিক মঞ্চ ‘অল ত্রিপুরা ইন্ডিজনাস রিজিওনাল পার্টিস ফোরাম’ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি’র সাথে জোট করতে আগ্রহ প্রকাশ করেছে। বুধাবার ফোরামের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের জনজাতি ভিত্তিক এই দগুলোর গঠিত মঞ্চ ‘অল ত্রিপুরা ইন্ডিজনাস রিজিওনাল পার্টিস ফোরাম’ এর নেতৃত্বরা একথা বলেন। সাংবাদিক সন্মেলনে উপস্থিত হিলেন INPT-র সভাপতি বিজয় কুমার রাংখল এবং NCT-র সভাপতি অনিমেষ দেববর্মা সহ দুই দলের নেতৃত্বরা। চলতি মাসের ২০ তারিখের মধ্যে বিজেপি তাদের সঙ্গে জোটে না নিলে তারা বিকল্প পথ বেছে নেবেন বলে জানায়। ফোরাম ইতিমধ্যে ২০১৮’র বিধানসভা নির্বাচনের জন্য ২০টি আসনের প্রার্থীর নাম চুড়ান্ত করেছে বলেও জানান NCT-র সভাপতি অনিমেষ দেববর্মা।বিজেপি’র সাথে জোটে যেতে চায় INPT এবং NCT দ্বারা গঠিত মঞ্চ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ৷৷ ইন্ডিজিনাস ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরা (INPT) এবং ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরা (NCT) দ্বারা গঠিত রাজনৈতিক মঞ্চ ‘অল ত্রিপুরা ইন্ডিজনাস রিজিওনাল পার্টিস ফোরাম’ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি’র সাথে জোট করতে আগ্রহ প্রকাশ করেছে। বুধাবার ফোরামের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের জনজাতি ভিত্তিক এই দগুলোর গঠিত মঞ্চ ‘অল ত্রিপুরা ইন্ডিজনাস রিজিওনাল পার্টিস ফোরাম’ এর নেতৃত্বরা একথা বলেন। সাংবাদিক সন্মেলনে উপস্থিত হিলেন INPT-র সভাপতি বিজয় কুমার রাংখল এবং NCT-র সভাপতি অনিমেষ দেববর্মা সহ দুই দলের নেতৃত্বরা। চলতি মাসের ২০ তারিখের মধ্যে বিজেপি তাদের সঙ্গে জোটে না নিলে তারা বিকল্প পথ বেছে নেবেন বলে জানায়। ফোরাম ইতিমধ্যে ২০১৮’র বিধানসভা নির্বাচনের জন্য ২০টি আসনের প্রার্থীর নাম চুড়ান্ত করেছে বলেও জানান NCT-র সভাপতি অনিমেষ দেববর্মা।