আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ মেলারমাঠস্থিত এগিয়ে চল সংঘ আয়োজিত ১০ দিন ব্যাপী শিশু মেলার সূচনা হল শনিবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৩০তম এই শিশু মেলার উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধকের ভাষনে মূখ্যমন্ত্রী বলেন, আজকের শিশু দেশের ভাবী নাগরিক। তাকে ছোটবেলা থেকে বড় করে গড়ে তোলার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে বড়। এই শিক্ষা দেবার জন্য মাকে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় যাবার প্রয়োজন পড়েনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ নিষ্ঠা চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক পরেশ চক্রবর্তী, এগিয়ে চল সংঘের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত, এবছরের শিশু মেলা কমিটির আহ্বায়ক বিষ্ণু চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগিয়ে চল সংঘের সভাপতি চঞ্চল নন্দী। অনুষ্ঠানে এগিয়ে চল সংঘের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১০ হাজার টাকা দান করা হয়। অনুষ্ঠান শুরুর আগে শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যা লী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।শিশুদের বর্ণাঢ্য র্যা লীর মধ্য দিয়ে এগিয়ে চল সংঘের শিশু মেলার সূচনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ মেলারমাঠস্থিত এগিয়ে চল সংঘ আয়োজিত ১০ দিন ব্যাপী শিশু মেলার সূচনা হল শনিবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৩০তম এই শিশু মেলার উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধকের ভাষনে মূখ্যমন্ত্রী বলেন, আজকের শিশু দেশের ভাবী নাগরিক। তাকে ছোটবেলা থেকে বড় করে গড়ে তোলার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে বড়। এই শিক্ষা দেবার জন্য মাকে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় যাবার প্রয়োজন পড়েনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ নিষ্ঠা চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক পরেশ চক্রবর্তী, এগিয়ে চল সংঘের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত, এবছরের শিশু মেলা কমিটির আহ্বায়ক বিষ্ণু চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগিয়ে চল সংঘের সভাপতি চঞ্চল নন্দী। অনুষ্ঠানে এগিয়ে চল সংঘের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১০ হাজার টাকা দান করা হয়। অনুষ্ঠান শুরুর আগে শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যা লী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।