কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রককে অভিনন্দন জানিয়ে শহরে ১০,৩২৩ শিক্ষকদের মিছিল

10323আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ রাজ্যের চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকের চাকরী রক্ষায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে স্বাগত জানালেন চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকের একাংশ। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকের একাংশ শিক্ষকরা এক অভিনন্দন মিছিলের আয়োজন করেন এবং মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। উল্লেখ্য, গত কিছুদিন আগে চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের একটি প্রতিনিধি দল তাদের চাকরী বাচানোর দাবীতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী তাদের চাকরী বাঁচাতে বিশেষ উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক থেকে কেন্দ্রীয় আইনমন্ত্রকে একটি ফাইল পাঠানো হয়। কেন্দ্রীয় আইন মন্ত্রক যাবতীয় আইনি দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এজন্য বুধবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে আগরতলায় অভিনন্দন মিছিলে সামিল হন চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকের একাংশ শিক্ষকরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*